English

25 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
- Advertisement -

ঈদের ইত্যাদি, থাকছে তারকাদের মিলনমেলা

- Advertisements -

খ্যাতিমান উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ‘ইত্যাদি’। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারবিমুখ ও জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।

পাশাপাশি প্রতি পর্বে থাকে দেশের তারকাদের মিলনমেলা। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে রোজার ঈদের ইত্যাদি।

এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি হানিফ সংকেত। তবে জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেবের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গেল, ইত্যাদির শুটিং চলছে।

তিনি আজ সোমবার (২১ মার্চ) লিখেছেন, ‘গতকাল অনেকদিন পর করলাম ইত্যাদির শুটিং। মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ঈদের জন্য নির্মিত হানিফ সংকেত পরিচালিত এই বিশেষ আয়োজনে ছিল তারকাদের মেলা। তারকা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সাথে আমি, রবি চৌধুরী, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার।

আমার অত্যন্ত প্রিয় অভিনেতা আবুল হায়াত ও দিলারা জামান। আরো ছিলেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির, অপুর্ব ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qdzn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন