English

26 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

এক ছবিতে তাঁরা তিনজন

- Advertisements -

নাসিম রুমি: গত বছর পয়লা বৈশাখে জানা গিয়েছিল যিশু সেনগুপ্ত নিজস্ব প্রোডাকশন হাউস নিয়ে আসছেন। তিনি এবং অভিনেতা সৌরভ দাস মিলিতভাবে ‘হোয়াই সো সিরিয়াস’ সংস্থা লঞ্চ করেন তখন। তাঁদের প্রযোজনা সংস্থা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে ছবি করতে চলেছে, এমনটাই শোনা যাচ্ছে। ছবির নাম ‘ভালোবাসা কেনো হারিয়ে যায়’

ইন্ডাস্ট্রি সূত্রে সংবাদ হলো, ইতোমধ্যে প্রসেনজিৎ ও শুভশ্রীর কাছে ছবির প্রস্তাব গেছে। উভয অভিনয় করতে চুক্তিবদ্ব হয়েছেন। যিশু সেনগুপ্ত নিজেও থাকতে পারেন এই ছবিতে। যদি সবকিছু ঠিকঠাক চলে প্রথমবার তিনজনকে একসঙ্গে পাওয়া যাবে। কিছুদিন আগেই ‘পদ্মশ্রী’ সম্মান অর্জন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তারপর তিনি, যিশু এবং শুভশ্রী যদি একত্রে আসেন তবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য বড় খবর হতে চলেছে। ছবিটি নির্মাণ করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। যার পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ ছবিতে শুভশ্রীর অভিনয় গত বছর দর্শক-সমালোচকের দারুণ প্রশংসা পেয়েছে।

যদিও এ প্রসঙ্গে নির্মাতাদের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি।সবকিছু পরিকল্পনামাফিক চললে এ বছর জুনে ইন্দ্রদীপ ছবির শুটিং শুরু করবেন। গত বছর জুন মাসে শুভশ্রীকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির উৎসবে গিয়েও তাঁর সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছিল। কিন্তু তখনো আন্দাজ করা যায়নি এমনক কিছু ঘটতে চলেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5p3r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন