একসঙ্গে কারিনা, টাবু ও কৃতি!

- Advertisements -

টাবু,কারিনা,কৃতি— তিন প্রজন্মের তিন নায়িকা এবার এক ছবিতে। তাও আবার বিমানসেবিকার ভূমিকায়! ‘ভিরে দি ওয়েডিং’ ছবির প্রায় চার বছর পর পরিচালকের ভূমিকায় অনিল-কন্যা রিয়া কাপুর। এবারও একটি নারীকেন্দ্রিক ছবি বানাচ্ছেন রিয়া। নাম ‘দ্য ক্রু’। ছবির প্রযোজনা যৌথভাবে করছেন একতা কাপুর ও রিয়া কাপুর।

এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন টাপু ও কারিনা কাপুর। সঙ্গে রয়েছেন কৃতি শ্যানন। বর্তমানে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির দুরাবস্থাকেই তুলে ধরা হবে এই ছবিতে। ‘ভিরে দি ওয়েডিং’ এর সাফল্যের পর ফের একসঙ্গে একতা ও রিয়া।

Advertisements

যদিও রিয়া জানান, এই ছবি ‘ভিরে দি ওয়েডিং’-এর চেয়ে সম্পূর্ণ আলাদা। রিয়ার এই অভিষেক ছবিতে কারিনা ছাড়াও ছিলেন সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। যদিও এই ছবিতে কারিনা ছাড়া আর কেউ-ই নেই ‘ভিরে দি ওয়েডিং’ ছবির।

রিয়া তার এই নতুন ছবি প্রসঙ্গে বলেন, “টাবু ও কারিনাকে এক ছবিতে পাওয়া আমার কাছে স্বপ্নের মতো। আর কৃতি ভীষণ সৎ একজন মানুষ। এই ছবিতে ওর চরিত্রটার জন্য এমন কাউকেই খুঁজছিলাম। আমি ভীষণ রকম উত্তেজিত, খানিকটা ধুকধুকানিও হচ্ছে। তবে আশাবাদী ছবিটা নিয়ে। এখন আমি অপেক্ষা করছি শুটিং শুরু হওয়ার।”

এই ছবির চিত্রনাট্যের কাজ রিয়া শুরু করেছিলেন ভিরে দি ওয়েডিং মুক্তি পাওয়ার পর থেকেই। অবশেষে সেই চিত্রনাট্য নিয়ে সিনেমা শুরু করতে চলেছেন অনিল-কন্যা।

Advertisements

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই ছবির শুটিং শুরু হতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0i39
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন