English

29 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
- Advertisement -

এবারে অন্যরকম ঈদ তাসনিয়া ফারিণের

- Advertisements -

নাসিম রুমি: বিনোদন জগতের ছোট ও বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। অভিনেত্রী, মডেলিংয়ের পর এবার গায়িকা হিসাবে পরিচিতি তাকে নতুন মাত্রা এনে দিয়েছে।

তিনি মূলত টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। বহুমুখী প্রতিভার অধিকারী তাসনিয়া ফারিণ নাটক ও ওটিটি মাধ্যমে দাপিয়ে বেড়ালেও বেশ কিছু দিন ধরেই নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। বর্তমানে মনোযোগ দিচ্ছেন বড়পর্দায়। তার নতুন চলচ্চিত্র ‘প্রিন্স’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন, যা ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগেই কলকাতায় একটি সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার।

অভিষেক সিনেমা বিদেশি হলেও এবারের ঈদে দেশের সিনেমায় তাকে প্রথমবার দেখতে পাবেন সিনেমাপ্রেমী দর্শকরা। প্রথম সিনেমাতেই দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে পেয়েছেন তিনি। সব মিলিয়ে এ অভিনেত্রীর সিনেমার যাত্রাটাও যে অন্যরকম হতে যাচ্ছে, তা বলার অবকাশ রাখে না।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি দর্শকের আগ্রহের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। সেই সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘আমি কোনো কাজে যুক্ত হওয়ার আগে নিজের চরিত্রে গুরুত্ব কতটুকু আছে, সেটির দিকে লক্ষ রাখি। বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি। এ সিনেমাতেও নতুন কিছু পাব কিনা সে বিষয়টি মাথায় রেখে যুক্ত হয়েছি। আশা করছি, ঈদে দর্শকরা আমার অভিনয় দেখতে হলে আসবেন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oohg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন