English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, পুত্রবধূ: জয়া বচ্চন

- Advertisements -

নাসিম রুমি: অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্কে চিড় ধরেছে বলে খবর চাউর হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ক্রমেই বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। যদিও বলিউডের এই তারকা দম্পতি বিষয়েটি নিয়ে এখনো পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানাননি। এর মধ্যেই অভিষেকের মা অভিনেত্রী জয়া বচ্চনের একটি সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে সাক্ষাৎকারে দেখা যায়, জয়া বচ্চন মেয়ে এবং ছেলের বউয়ের মধ্যে পার্থক্য তুলে ধরছেন।

আলোচিত সে সাক্ষাৎকারে জয়া বলেন, ছেলে অভিষেক এবং মেয়ে শ্বেতা বচ্চনকে যতটা কড়াকড়ির মধ্য দিয়ে বড় করেছেন, পুত্রবধূ ঐশ্বরিয়ার ক্ষেত্রে তার ‘অ্যাপ্রোচ’ তেমন ছিল না।

মেয়ে এবং পুত্রবধূর মধ্যে পার্থক্য তুলে ধরে জয়া যোগ করেন, মেয়েরা চাইলেই বাবা-মাকে মানিয়ে নিতে পারে, তবে শ্বশুরবাড়িতে সে অ্যাপ্রোচ খাটে না। ঐশ্বরিয়ার ওপর কড়াকড়ির অধিকার শুধু তার মায়ের রয়েছে বলেও উল্লেখ করেছিলেন জয়া।

জয়ার সে মন্তব্য নিয়ে এখন নেটিজেনদের কাটাছেঁড়া চলছে। কেউ জয়ার সততার প্রশংসা করছেন, কেউ বিষয়টিকে অন্যভাবেও দেখছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pzdk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন