‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমার একটি টিকিটও বিক্রি হয়নি

- Advertisements -

নাসিম রুমি: নানা বিতর্কের পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হাসান জাহাঙ্গীর পরিচালিত চলচ্চিত্র ‘কনট্রাক্ট ম্যারেজ’। হাইকোর্টের নির্দেশে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত হওয়ার পর শুক্রবার (২২ মে) দেশের ১৬টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়।

এর মধ্যে একমাত্র সিনেপ্লেক্স হিসেবে কুমিল্লার কে-স্ক্রিনেও মুক্তি পেয়েছে ছবিটি। এখানে প্রথম দিন তিনটি শো চলেছে, আর শনিবার (২৩ মে) শো রয়েছে দুটি। জানা গেছে, এখন পর্যন্ত সেখানে এই সিনেমার একটি টিকিটও বিক্রি হয়নি।

হলটির ম্যানেজার আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার তিনটা শোর একটি টিকিটও বিক্রি হয়নি। আজ সকাল সাড়ে ১০টায়ও একই। সন্ধ্যার একটা শো আছে, এটা নিয়েও কোনো আশা দেখছি না। এটা হতাশজনক।’

Advertisements

উল্লেখ্য, এর আগে গত ১৬ মে ‘কনট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তির কথা থাকলেও তার আগের দিন অর্থাৎ ১৫ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে অথবা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ‘কনট্রাক্ট ম্যারেজ’র অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন পরিচালক হাসান জাহাঙ্গীর। বৃহস্পতিবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সেই স্থগিতাদেশের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেন।

Advertisements

প্রসঙ্গত, ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমা ঘিরে কয়েক সপ্তাহ ধরেই বিতর্ক চলছিল। ছবিটি নিয়ে কদিন আগেই চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ করেছিলেন, এটি কোনো সিনেমা নয়। নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে এটির শুটিং হয়েছিল।

পরে এই বিতর্কের আগুনে ঘি ঢালেন আরেক অভিনেত্রী জেবা জান্নাত। সিনেমার পোস্টারে মৌসুমীর পাশাপাশি তাকেও দেখা গেলেও জেবা দাবি করেন, ‘কনট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে তিনি অভিনয়ই করেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jw05
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন