No menu items!

English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
No menu items!
- Advertisement -

কলকাতার ছবি থেকে বাদ তানজিন তিশা

- Advertisements -

নাসিম রুমি: সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ। ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও এতে অভিনয়ের কথা ছিল। তিনি পরে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানান, সিনেমাটিতে থাকছেন না।

এবার জানা গেল, সেই ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেন তানজিন তিশা। নাম প্রকাশ না করার শর্তে প্রযোজনা দলের এক সদস্য জানান, তিশা ভিসা জটিলতায় পড়েছেন। সেজন্য তিনি শুটিংয়ে অংশ নিতে পারছেন না। তাই সিনেমার টিম তার আশা ছেড়ে দিয়েছে।

শুধু তাই নয়, তিশা না থাকায় অন্য অভিনেত্রীও বাছাই করে ফেলেছে ছবির টিম। তিশার পরিবর্তে তার জন্য নির্ধারিত চরিত্রটিতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা। সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

তবে তানজিন তিশার ভক্তদের জন্য দারুণ ‘সোলজার’ ছবিতে নায়িকা হয়ে আসবেন তিশা। এই সিনেমা দিয়েই বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহে শুটিংয়ে অংশ নেবেন তানজিন তিশা। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। নির্মাতার এটিই প্রথম সিনেমা। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/iwli
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন