তারকাদের স্টেজে পারফরম্যান্স করতে গিয়ে মাঝেমধ্যেই গান বা নাচ করে দেখাতে হয়। কিন্তু দর্শকদের মনোরঞ্জন করতে গিয়ে বেশিরভাগ সময় কটাক্ষের সম্মুখীন হতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। একার কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হিন্দি ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানের তালে তালে নাচ করতে দেখা যায় শ্রাবন্তীকে।
সামাজিকমাধ্যমে কুরুচিকর মন্তব্যের শিকার হতেই পুলিশের দ্বারস্থ হলেন অভিনেত্রী। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ইতোমধ্যেই এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী।
এই মুহূর্তে আগামী সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী। তার আগামী সিরিজ ‘ঠাকুমার ঝুলি’র জন্য এই মুহূর্তে সেই প্রস্তুতিই নিচ্ছেন অভিনেত্রী। সেই সিরিজের চরিত্রের স্বার্থেই প্রায় দশ কেজি ওজন বাড়াতে হয়েছে তাকে।
