English

24 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
- Advertisement -

‘কেরালা স্টোরি ২’ মুক্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ

- Advertisements -
অনিশ্চিত অবস্থা ‘কেরালা স্টোরি ২’ মুক্তির। টিজার ও ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি ঘিরে তীব্র বিতর্কের শুরু হয়েছে। সিনেমাটি আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই সিনেমাটি মুক্তিতে স্থগিতাদেশ জারি করেছে কেরালার হাইকোর্ট।
বিশেষ করে ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি নিয়ে বিতর্ক বেড়েছে। এমন এক বিষয় কীভাবে তুলে ধরা সম্ভব তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।

এ বিষয়ে পুরো সিনেমাটি দেখার কথা জানিয়েছিলেন বিচারপতি বেচু কুরিয়াস টমাস। কিন্তু মুক্তির আগে বিশেষ প্রদর্শনী করতে একেবারেই নারাজ ছিলেন নির্মাতারা।

বিচারপতি যে বিষয় তুলে ধরেন তা হল, কেরালার মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করেন, তারা ঐক্যবদ্ধভাবে থাকেন। কিন্তু সিনেমাতে যা দেখানো হচ্ছে তা যে ভুল এমনটাই নয়, একইসঙ্গে উস্কানিমূলক। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এই বিষয় সেন্সর বোর্ডের দেখা উচিত।
বলে রাখা ভালো, এই মুহূর্তে এই সিনেমার মুক্তি আদালতের হাতে। তাই বিচারাধীন অবস্থায় সিনেমাটিকে কোনওভাবেই মুক্তি দেওয়া যাবে না।

ঠিক কী রয়েছে ‘কেরালা স্টোরি ২’-এর ঝলকে, যার জন্যে বিতর্কের জড়ালো সিনেমাটি? একাধিক ভয়ার্ত নারীর মুখের আড়ালে তুলে ধরা হয়েছে জোর করে ধর্মান্তরিতকরণের এক ভয়ঙ্কর কাহিনী। তারা কেউ সুরেখা নাইয়ার, নেহা সন্ত। নেপথ্য কণ্ঠে উল্লেখ, “আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, ফাঁদে পড়ে।

এবার থেকে আর সহ্য করবে না তারা। ঘুরে দাঁড়াবে।” 

সেই মেয়েগুলোর কেউ চেয়েছিল আইএএস অফিসার হতে, কেউ চেয়েছিল নামী নৃত্যশিল্পী হয়ে সমাজে নিজের পরিচয় গড়ে তুলতে। কেউ আবার বলছেন, হিন্দু থেকে ইসলাম ধর্মাবলম্বী হয়েছিলেন শুধু ভালোবাসার মানুষের সঙ্গে সুখের ঘর করবেন বলে। কিন্তু সেই সুখ আসলে ফানুস! তাদের সিংহভাগই বলপূর্বক ধর্মান্তরিতকরণের শিকার।

এমনকী টিজারেও উল্লেখ করা হয়েছিল যে, এ দেশকে মুসলিম অধ্যুষিত দেশ বানানোর পরিকল্পনা করা হচ্ছে। আর এ কারণেই ‘কেরালা স্টোরি ২’ সিনেমার বিরুদ্ধে প্রথমার্ধের মতোই সাম্প্রদায়িকতার অভিযোগ উঠেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fsy6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন