English

28 C
Dhaka
সোমবার, মার্চ ২, ২০২৬
- Advertisement -

কোয়েলের রাজনীতি যোগদান নিয়ে যা বললেন শতাব্দী

- Advertisements -

আসন্ন ভারতের রাজ্যসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে অনেকেই। ভারতের মোট ১০টি রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছে পাঁচটি আসন।

বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির হাত ধরে সবাই জানতে পেরেছেন, রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে যোগ দিয়েছেন কোয়েল মল্লিক।

খবরটি সামাজিকমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ার পর অনেকেই কোয়েলের এই পদক্ষেপের নিন্দায় মেতেছেন। অনেকে পুরো ব্যাপারটাকে ব্যক্তিগত মত বলে অভিহিত করেছেন অনেকে আবার অভিনেত্রীকে কটাক্ষ করতে পিছুপা হননি।

যে নায়িকাকে দর্শকরা নিজেদের মনের মনিকোঠায় জায়গা দিয়েছিলেন, সেই কোয়েলের এই সিদ্ধান্তে অনেকেই আঘাত পেয়েছেন। কিন্তু কোয়েলের এই সিদ্ধান্তে ভীষণ খুশি অন্যতম অভিনেত্রী তথা রাজনীতিবিদ শতাব্দী রায়।

পশ্চিমবঙ্গের বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সংসদ শতাব্দীকে কোয়েল মল্লিকের রাজনৈতিক সূচনা নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘খুব ভালো। কোয়েল খুব ভালো মেয়ে।’

শতাব্দী আরও বলেন, ‘ও ভীষণ সিরিয়াস মেয়ে। যে কোনও কাজ সিরিয়াসলি করলে তার ফল পাওয়া যায়।

আমার মনে হয়, এই ক্ষেত্রে ও সিরিয়াসলি কাজ করবে।’রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও কোয়েল মল্লিককে সামাজিকমাধ্যমে কটাক্ষের শিকার হতে দেখে একেবারেই খুশি নন রুদ্রনীল ঘোষ। তিনি জানান, কোয়েল মল্লিক যেভাবে সম্মানিত হতেন, তাতে কোয়েলকে নিয়ে এত নেগেটিভ কমেন্ট দেখতে একেবারেই ভালো লাগছে না তার।

রুদ্রনীলের মতে, সৃষ্টিকর্তা কোয়েলকে সবটা দিয়েছেন। তার নতুন করে জীবনের থেকে পাওয়ার কিছু নেই।

তাই কোয়েলের এই সিদ্ধান্ত দেখে তিনি ভীষণ অবাক হয়ে যাচ্ছেন। তবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার তাই এক্ষেত্রে কিছু বলার নেই।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/10fe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন