কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই বদলে গেলেন গাজী রাকায়েত

- Advertisements -

বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতা ও পরিচালক গাজী রাকায়েত। দীর্ঘ দিনের শোবিজের ক্যারিয়ার তার। অনেক ভালো কাজ করেছেন। ২০টিরও বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তার সিনেমা।

আন্তর্জাতিক অঙ্গনেও তার কাজ পেয়েছে প্রশংসা। তবে কখনো এতোটা আলোচনায় তিনি আসেননি। সম্প্রতি একটি পডকাস্টে গিয়ে ইসলাম ধর্ম ও কোরআন নিয়ে কথা বলে সবার মন ছুঁয়ে গেছেন এই নির্মাতা-অভিনেতা।

একসময় ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, খুঁজেছিলেন অসঙ্গতি। আর সেই খোঁজই বদলে দিয়েছে তার দৃষ্টিভঙ্গি। অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত জানান, কীভাবে প্রশ্ন থেকে বিশ্বাসে ফিরে এলেন তিনি।

তবে ব্যক্তিগত জীবনে একসময় তিনি ধর্ম নিয়ে সংশয়ে পড়েছিলেন। নিজের বিশ্বাস নিয়েই প্রশ্ন তুলেছিলেন এবং কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে অসঙ্গতি খোঁজার চেষ্টা করেছিলেন।

সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, সেই অনুসন্ধানই শেষ পর্যন্ত তাকে ভিন্ন এক উপলব্ধির দিকে নিয়ে যায়। গভীরভাবে অধ্যয়ন, তাফসির ও প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে তিনি বুঝতে পারেন যেগুলো আগে ভুল মনে হয়েছিল সেগুলোর পেছনে ছিল গভীর অর্থ।

তার ভাষায়, প্রাথমিকভাবে তিনি ভাসাভাসা জ্ঞান দিয়ে বিচার করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করেন, কোনো ধর্মীয় বিষয় বুঝতে হলে সঠিক জ্ঞান ও প্রেক্ষাপট জানা জরুরি।

এই অভিজ্ঞতাকে তিনি ‘আত্মসমর্পণ’ হিসেবে ব্যাখ্যা করেছেন যেখানে সত্যকে গ্রহণ করার মানসিক পরিবর্তন ঘটে।

আল্লাহর সৃষ্টির উদাহরণ টেনে গাজী রাকায়েত বলেন, আধুনিক বিজ্ঞান যেসব বিষয় পরে আবিষ্কার করেছে, সেগুলোর ইঙ্গিত কোরআনে বহু আগে থেকেই রয়েছে। তার মতে, এই বিষয়গুলো তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

তিনি আরও দাবি করেন, কোরআনের গঠন ও বিন্যাস এমন নিখুঁত যে এটি মানুষের তৈরি হওয়া সম্ভব নয়। এ নিয়ে তিনি বিশ্বের গণিতবিদদেরও চ্যালেঞ্জ জানান।

তার এই ব্যক্তিগত উপলব্ধি ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ তার এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

বর্তমানে নিয়মিত ধর্মচর্চায় মনোযোগী এই নির্মাতার জীবনের এই পরিবর্তন অনেকের কাছেই অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zwqc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন