ক্রিকেট দুনিয়ায় আগমন সালমানের

- Advertisements -

নাসিম রুমি: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে দল কিনলেন সালমন খান। দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন সলমন। এর আগে। লিগে দল কিনেছেন অমিতাভ বচ্চন (মুম্বই), অক্ষয় কুমার (শ্রীনগর), সইফ-করিনা (কলকাতা), হৃত্বিক (বেঙ্গালুরু), রামচরণ (হায়দরাবাদ) ও সুরিয়া (চেন্নাই)। এবার তৃতীয় সিজনে তারকাখচিত এই লিগে তাঁদের সঙ্গে লড়বেন সালমনও।

Advertisements

গতকাল বুধবার আইএসপিএল থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে চলেছে বলিউডের ‘ভাইজান’। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে যুক্ত হতে পেরে খুবই খুশি সলমন। তিনি বলেন, “ক্রিকেট এমন এক হৃদস্পন্দন, যা ভারতের প্রতিটি রাস্তার আনাচকানাচে প্রতিধ্বনিত হয়। আর সেই প্রতিধ্বনির শক্তি স্টেডিয়ামে পৌঁছলেই আইএসপিএলের মতো লিগের জন্ম হয়।”

সলমন আরও বলেন, “সব সময়েই এই খেলাটির প্রতি আগ্রহী। আইএসপিএলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। অনন্য এই লিগ দেশের তৃণমূল স্তরের ক্রিকেটকে উৎসাহিত করে। তাছাড়াও প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এই লিগ মূল্যবান এক প্ল্যাটফর্মও। তবে এটা কেবল শুরু। সিজন ৩ উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকরা আমাদের দল সম্পর্কে ধাপে ধাপে জানতে পারবেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5w4o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন