খুনের হুমকি: আত্মরক্ষায় অস্ত্র রাখতে চান সালমান

- Advertisements -

খুনের হুমকি পাওয়ার পর আত্মরক্ষায় অস্ত্র রাখতে চান বলিউড সুপারস্টার সালমান খান। আর সেই কারণে মুম্বই পুলিশ কমিশনারের কাছে তিনি বন্দুকের লাইসেন্স পেতে আবেদন করেছেন।

শুক্রবার বিকালে মুম্বই পুলিশের সদর দফতরে গিয়েছিলেন সালমান। সেখানে বন্দুকের লাইসেন্সের জন্য পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারের সঙ্গে কথা বলেন অভিনেতা। একই সঙ্গে যুগ্ম কমিশনারের সঙ্গেও কথা বলেন তিনি।

Advertisements

গত ২৯ মে পাঞ্জাবের মানসার কাছে গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করার কয়েকদিন পর জুন মাসে সালমান এবং তার বাবা সেলিম খান প্রাণনাশের হুমকি পান। এই ঘটনার নেপথ্যে গায়ক সিধু মুসে ওয়ালার খুনের মামলার অন্যতম চক্রী লরেন্স বিষ্ণোই।

Advertisements

হুমকির পরই বাড়িয়ে দেওয়া হয় সালমানের নিরাপত্তা। শুধু সালমান নয়, তার আইনজীবী হস্তি মল সারস্বতকেওৎ প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/krw7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন