চলচ্চিত্র সংসদকর্মী সুশীল সূত্রধরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

এ কে আজাদ: বাংলাদেশের অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সহ-সভাপতি এবং চিপাচস’র সাবেক সভাপতি সুশীল সূত্রধর, ২০২৩ সালের ৩ জুন, চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

সুশীল সূত্রধর ১৯৫১ সালর ১৬ আগস্ট, মানিকগঞ্জ জেলায়
জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেন। ১৯৭৭ সাল থেকে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে জড়িত হন, চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ (চিপাচস)’র মাধ্যমে ।

Advertisements

এক সময় বিটিভিতে বেশ জনপ্রিয় অনুষ্ঠান ছিল, আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের ম্যাগাজিন অনুষ্ঠান ‘সপ্তবর্ণা’। এই অনুষ্ঠানে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সুশীল সূত্রধর। পরবর্তীতে ‘বিশ্ব সাহিত্য কেন্দ্র’র সাথেও যুক্ত হন তিনি। চলচ্চিত্র সংসদ আন্দোলন, চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন কোর্স বা আয়োজনে সব সময় থাকতেন অগ্রগামী।

১৯৮৬ সালের ২ এপ্রিল থেকে শুরু করে টানা ২৮ বছর ৬ মাস, অতি সুনামের সাথে চাকুরি করেগেছেন বহুজাতিক কোম্পানী সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ঢাকা।

ব্যক্তিজীবনে সুশীল সূত্রধর এক কন্যা ও এক পূত্র সন্তানের জনক ছিলেন।

Advertisements

সুস্থ সংস্কৃতির আন্দোলনে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত ছিলেন মৃত্যু অবধি। বছর দুই আগে ইসলাম ধর্ম গ্রহণ করে আবু বক্কর নাম নিয়েছিলেন তিনি। তবে চলচ্চিত্র সংসদকর্মীদের কাছে তিনি সুশীল সূত্রধর হিসেবেই পরিচিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gf6f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন