English

20 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
- Advertisement -

ছবির ছোট্ট শিশুটি এখন দেশের জনপ্রিয় অভিনেত্রী

- Advertisements -

লাল ফ্রক গায়ে ছাদের উপরে খেলনা গাড়ি হাতে দাঁড়িয়ে আছে ছোট্ট এক শিশু। বলা বাহল্য, প্রথম দেখায় খুব কম সংখ্যক মানুষই সঠিকভাবে বলতে পারবেন। তিনি বাংলাদেশের তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী। গত ১৪ বছর ধরে ছোটপর্দায় দারুণ সব নাটক উপহার দিয়েছেন।

এছাড়া ওটিটিতেও তিনি প্রশংসিত। ক’দিন পরেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তার অভিনীত প্রথম সিনেমা!

ছবির শিশুটি ছোটপর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার দুপুরে ছবিটি নিজেই সোশ্যালে শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা গেছে ছোট্ট মেহজাবীন ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ধরে আছেন ছোটদের খেলনা গাড়ি।

ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘মাই ফার্স্ট রাইড’! সঙ্গে জুড়ে দিয়েছেন গাড়ির ইমোজি।

ছবির পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে মেহজাবীনের পেজ থেকেই দেখা গেছে হাজার হাজার লাইক কমেন্ট। এই প্রতিবেদন লিখা পর্যন্ত পোস্টটিতে রিয়েক্ট পড়েছে ৭১ হাজারেরও বেশি। মন্তব্য করেছেন ১ হাজার ৮ শ এরও বেশি মানুষ। যে মন্তব্যগুলোতে মেহজাবীনের প্রশংসার ফুলঝুরি! আবার অনেকে জানতে চেয়েছেন, ছবিটি কতো সালের!

দীর্ঘ ক্যারিয়ারে ৪৭৫টির বেশি নাটকে অভিনয় করেছেন মেহজাবীন। সিরিজ এবং ফিল্ম মিলিয়ে ৫টি ওটিটি কন্টেন্টে দেখা গেছে তাকে। চলতি বছরেই অভিষিক্ত হবেন বড় পর্দায়। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন।

এছাড়াও সম্প্রতি আরেকটি ছবির ঘোষণা দিয়েছেন তিনি। চলতি মাসে নিজের জন্মদিনে ঘোষণা দেয়া নতুন এই সিনেমাটির নাম ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় সিনেমাটি শিগগির বড়পর্দায় মুক্তির কথা রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7kj5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন