‘জওয়ান’ নির্মাতা অ্যাটলির ঘরে এলো দ্বিতীয় সন্তান

- Advertisements -

আবারও বাবা হলেন শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’র পরিচালক অ্যাটলি কুমার।

সুখবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

অ্যাটলি এক পোস্টে লিখেছেন, আমার ছেলে এখন বড় দাদা হয়েছে। নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।
আমি ও প্রিয়া কন্যাসন্তানের বাবা-মা হলাম। এর আগেই চলতি বছরে পরিচালক জানিয়েছিলেন, তিনি ও তার স্ত্রী প্রিয়া দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন।
দক্ষিণ ভারতীয় সিনেমায় একের পর এক সফল ছবি উপহার দেওয়া অ্যাটলি বলিউডে অভিষেক করেন শাহরুখ খানকে নিয়ে নির্মিত ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে এবং বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করে।
বর্তমানে অ্যাটলি ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘রাকা’ নিয়ে। এতে অভিনয় করছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।

জানা গেছে, সদ্য বাবা হওয়ার আনন্দের মধ্যেই দ্রুত শুটিং সেটে ফিরছেন অ্যাটলি। অন্যদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন দীপিকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/owrc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন