English

30 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
- Advertisement -

জন্মদিনেই ভক্তদের সারপ্রাইজ দেবেন সালমান

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান তার তুলনা শুধু তিনি নিজেই। বলিউড যেন তার সিনেমায় আরও বেশি প্রাণ ফিরে পায়। তার নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং সদ্য শেষ হতে না হতেই আরও এক নতুন সিনেমার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ভাইজানের জন্মদিনেই নাকি বহু প্রতীক্ষিত ‘কিক ২’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হবে। ‘কিক ২’ ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ। এর আগে ‘কিক’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এর আগে ২০২৪ সালে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালীন ‘কিক ২’ সিনেমার কথা ঘোষণা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা, ২০২৫ সালে শুরু হবে সেই সিনেমার শুটিং।

আর সেই সিনেমার জন্য হাতে যথেষ্ট সময় নিয়েই কাজ শুরু করবেন বলে জানিয়েছিলেন তিনি। কারণ ‘কিক ২’ তার বহু প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। এবার সেই সিনেমার ঘোষণা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ফের। আগামী ২৭ ডিসেম্বর, সালমানের জন্মদিনেই সেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

অন্যদিকে এ সিনেমার নায়িকা বাছাই পর্বও উঠে এসেছে চর্চায়। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কিন্তু এবার ‘কিক ২’ সিনেমার সিক্যুয়েলে তাকে দেখা যাবে না। কারণ জ্যাকুলিনের জায়গায় দেখা যাবে কৃতি শ্যাননকে। এই সিনেমায় দর্শক প্রথমবার পাবেন সালমান-কৃতি শ্যানন জুটিকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d5qp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন