জয়া আহসানের স্মৃতিতে রাহুল

- Advertisements -

নাসিম রুমি: দুই বাংলার বিনোদন অঙ্গন এখন শোকাভিভূত এক বিদায়ের বেদনায়। অকালেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই প্রস্থান শুধু সহকর্মীদের নয়, নাড়া দিয়েছে ভক্ত-অনুরাগীদের মনেও। তার স্মৃতিকে হৃদয়ে ধারণ করে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া আহসান রাহুলকে ‘এক অপরিসীম মগ্ন মানুষ’ এবং ‘অনন্য শিল্পী’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এই মৃত্যুকে মেনে নেওয়া যেন সত্যিই কঠিন।

জয়া জানান, ‘ঝরা পালক’ সিনেমার মাধ্যমে রাহুলের সঙ্গে তার প্রথম এবং শেষ কাজের অভিজ্ঞতা হয়েছিল। সেই চলচ্চিত্রে রাহুল কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেন। চেহারায় পুরোপুরি মিল না থাকলেও, তার অভিনয়ে কবির অনুভব, নিঃসঙ্গতা আর গভীরতা জীবন্ত হয়ে উঠেছিল বলে মনে করেন জয়া।

স্মৃতিচারণ করতে গিয়ে জয়া আহসান লেখেন, রাহুলের মধ্যে ছিল এক নির্মেদ, মায়াময় এবং স্বতন্ত্র শিল্পীসত্তা—যা তাকে গভীরভাবে স্পর্শ করেছিল। অভিনয়, ব্যক্তিত্ব, চিন্তাভাবনা কিংবা লেখনি—সব ক্ষেত্রেই তিনি ছিলেন ব্যতিক্রমী।

এই শোকবার্তায় রাহুলের সাবেক স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন জয়া। তাকে শক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম, আজকের এই ঝড়ঝাপটার দিনে সামলে থেকো, আগলে রেখো সহজকে।”

শেষে প্রয়াত এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে জয়া আহসান জানান, রাহুল তার স্মৃতিতে আজীবন বেঁচে থাকবেন—একজন মগ্ন শিল্পী হয়ে, এক অনন্য উপস্থিতি হয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/siel
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন