English

30 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
- Advertisement -

জুটি বাঁধলেন ববি-তায়েব

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘদিন পর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও চিত্রনায়ক ডি এ তায়েব। সিনেমার নাম ‘বউ’। কে এ নিয়ল পরিচালিত সিনেমাটির মহরত গতকাল বৃহস্পতিবার এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে।

গণঅভ্যুত্থানের জয়ের পর প্রথম সিনেমা প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন বাংলাদেশে প্রথম চলচ্চিত্রে নতুন একটি গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে সিনেমাটি নির্মিত হবে। ক্যারিয়ারে অনেকবার বউ সাজলেও সিনেমায় এবারই প্রথম। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’

ডি এ তায়েব বলেন, এই চলচ্চিত্র পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে তৈরি হবে। ববি আমার বন্ধু। পর্দায় দর্শকরা আমাদের দারুণ রসায়ন দেখতে পাবে।’

পরিচালিক কে এ নিলয় জানান, চলতি মাসের শেষের দিকে ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি সময় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yfoy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন