জেরিন খানের মা মারা গেছেন

- Advertisements -

বলিউড অভিনেত্রী জেরিন খানের মা মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (৮ এপ্রিল) সকালে না ফেরার দেশে পাড়ি জমান তার মা পরভীন খান।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর। মায়ের মৃত্যুর খবর নিজেই সামাজিকমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
জানা গেছে, সকাল ১০টায় মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে জানাজা শেষে তাকে ভারসোভা মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

এর আগে তিনি জানিয়েছিলেন, তার মা প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন এবং তার যত্ন নেওয়ার জন্য কাজ থেকেও বিরতি নিতে হয়েছিল জেরিনকে।

কিছুদিন আগে অভিনেত্রী লিখেছিলেন, মায়ের ওপর তিনি সম্পূর্ণ নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারেন না।
তাই মায়ের সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনাও চেয়েছিলেন। সেই লড়াই শেষ হয়ে যাওয়ায় এখন শোকে ভেঙে পড়েছেন তিনি।উল্লেখ্য, জেরিন খান বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান খানের হাত ধরে। তবে ক্যারিয়ারে খুব বেশি সাফল্য না পেলেও নানা কারণে আলোচনায় ছিলেন।

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছোটবেলায় হঠাৎ করেই তার বাবা পরিবার ছেড়ে চলে যান। তখন মা ও বোনকে নিয়ে কঠিন সময় পার করতে হয় তাকে। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রথম জীবনে ‘কল সেন্টার’-এ কাজ করতেন তিনি। পরে পরিবারকে ভালো জীবন দেওয়ার লক্ষ্যেই অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8x9d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন