English

27 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
- Advertisement -

টিনার সঙ্গে বাপ্পার উপহার

- Advertisements -

নাসিম রুমি: এবারের বিশ্ব ভালোবাসা দিবসে দর্শক ও শ্রোতাদের জন্য বিশেষ এক উপহার দিলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। তিনি নতুন গান নিয়ে এসেছেন। এর শিরোনাম ‘তুমি বললেই’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা নিজেই।

এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন টিনা রাসেল। গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল।

‘তুমি বললেই’ বাপ্পা-মজুমদার ও জুলফিকার রাসেলের দ্বিতীয় সম্মিলিত সৃষ্টি। এর আগে ২০২৩ সালে প্রকাশিত হয় তাদের দুজনের ‘কিছু নেই যার’ নামে একটি গান। সেটি টিনার কণ্ঠে বাপ্পার সুরে দর্শকপ্রিয়তা পেয়েছিল। ১২ বছরের বিরতির পর আবারও একসাথে কাজ করলেন তারা।

জানা গেছে, নতুন গানটি বনানীতে বাপ্পার স্টুডিওতে রেকর্ড করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাপ্পা মজুমদার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গানটির পোস্টার শেয়ার করেন। টিনা রাসেল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিউজিক ভিডিওর বিহাইন্ড দ্য সিন শেয়ার করেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী।

১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় ইউটিউবে টিনা রাসেল চ্যানেল-এ গানটি প্রকাশ হয়েছে।

গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‌‘জুলফিকার রাসেল আমার খুব প্রিয়। আমরা একসঙ্গে পাঁচ শতাধিক গান করেছি। তার লেখা গান করা আমার জন্য সবসময় আনন্দের। টিনার কণ্ঠ অসাধারণ। আমি বিশ্বাস করি, নতুন গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/llfy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন