English

25 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
- Advertisement -

তিক্ততার মাঝেই মুখোমুখি শাহরুখ-হৃতিক

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়। ২০০০ সালে এ সিনেমাটি মুক্তি পায়। নায়ক হিসাবে এক তরুণ অভিনেতাকে পায় বলি ইন্ডাস্ট্রি। রাতারাতি ‘তারকা’ হয়ে ওঠেন হৃতিক রোশন।

জানা গেছে, সেই সময় নাকি বলিউডের ‘কিং’ শাহরুখ খানের গদি টলমল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। অন্তত ভক্ত-অনুরাগীমহলে তেমনই খবর ছড়িয়ে পড়ে। রটে যায়, হৃতিক রোশনের খ্যাতির কারণে বলিবাদশাহ শাহরুখ খান নাকি হিংসে হয়েছে। আর গণমাধ্যমে দাবি করা হয়, তাদের সম্পর্ক নাকি তিক্ত হয়েছে। সেই সময়ে হঠাৎই একদিন এক রেস্তোরাঁয় মুখোমুখি হন শাহরুখ খান ও হৃতিক রোশন। তারপর যা ঘটেছিল।

জনপ্রিয় রেস্তোরাঁর মালিক এডি সিং সেই দিনের মুখোমুখি ঘটনার বিষয়ে কথা বলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি শতকের গোড়ার দিকে, যখন চারদিকে শাহরুখ-হৃতিকের সম্পর্ক নিয়ে জোর আলোচনা চলছে, ঠিক তখনই একদিন তার রেস্তোরাঁয় দুজনের আগমন ঘটে।

এডি সিং বলেন, প্রথম সিনেমার পরেই হৃতিক রোশন খ্যাতির শীর্ষে উঠেন। বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে— এতদিনের ‘কিং’ শাহরুখের প্রতিদ্বন্দ্বী হিসাবে হাজির নতুন ‘কিং’। তাদের নাকি এমনই খারাপ সম্পর্ক যে সামনাসামনি দেখা হলে হাতাহাতি পর্যন্ত হয়ে যেতে পারে— এমন কথাই রটত। ঠিক সেই সময়ে, একদিন আমার রেস্তোরাঁয় শাহরুখ খাচ্ছিলেন। এমন সময় দরজা ঠেলে ঢোকেন হৃতিক রোশন। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। সবাই আতঙ্কে, এবার না কোনো অঘটন ঘটে।

সত্যিই কি তেমন কিছু হয়েছিল? এমন প্রশ্নের উত্তরে রেস্তোরাঁ মালিক বলেন, এরপর একটি মিষ্টি মুহূর্ত তৈরি হয়। গোটা রেস্তোরাঁ যখন নিস্তব্ধ, ঠিক তখনই নাকি হৃতিক রোশনকে ঢুকতে দেখে শাহরুখ খান উঠে গিয়ে জড়িয়ে ধরেন তাকে। এরপর খানিক সৌজন্য বিনিময় হয় তাদের। হৃতিকের সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানান ইন্ডাস্ট্রির বাদশাহ। হাসিমুখে আলাপ সারেন হৃতিক রোশনও। সেদিন সবাই জানতে পারেন, তাদের মধ্যে বিরোধ কেবলই রটনা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jlpn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন