দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় দেখা যাবে শুভাশিস ও শ্রীপর্ণাকে

- Advertisements -

চলতি বছরের স্বাধীনতা দিবসে প্রথম সিনেমা আনছেন টালিউড প্রযোজক-অভিনেতা দীপক অধিকারী দেব। পদ্মশ্রী করিমুল হকের জীবন পর্দায় তুলে ধরবেন এ প্রযোজক। করিমুল সারা দেশে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নামে খ্যাত। নাম ভূমিকায় অভিনয় করছেন এ সংসদ সদস্য। এই সিনেমায় দেবের বিপরীতে আছেন যথারীতি অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

অন্যদিকে এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কমেডিয়ান শুভাশিস মুখোপাধ্যায়কে। থাকবেন শ্রীপর্ণা রায়ও। এ ছাড়া আরও অভিনয় করছেন ইন্দ্রাশিস রায়, ওএসডি অলোক সান্যাল প্রমুখ।

Advertisements

অভিনেতা শুভাশিস এ মুহূর্তে তার আগামী সিনেমা ‘ফণিবাবু ভাইরাল’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন। সিনেমার গল্প তাকে ঘিরেই। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় অভিনয় করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা মুখ খোলেননি। তবে একটি সূত্র জানিয়েছে, অভিনেতাকে ‘পুরোহিত’-এর ভূমিকায় দেখা যাবে। রবিবার তিনি পৌঁছে যাবেন শিলিগুড়িতে। সেখানে দেবের সঙ্গে তার কিছু দৃশ্যের শুটিং আছে।

Advertisements

একইভাবে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী শ্রীপর্ণাকে। এর আগে দেবের ‘প্রজাপতি ২’তে অভিনয় করেন তিনি। আগের সিনেমাতেও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সংসদ-অভিনেতা পার্থ ভৌমিকের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার চরিত্র সম্পর্কে জানতে শ্রীপর্ণার সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তিনি ফোনে সাড়া দেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jow5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন