দেবের সঙ্গে প্রেম করতে গিয়ে থাপ্পড় খেলেন রুক্মিনী!

- Advertisements -

নাসিম রুমি: চুটিয়ে প্রেম করছেন দেব-রুক্মিনী। তাদের প্রেম কাহিনি এখন সবারই জানা। তবে প্রথম দিকে মা-বাবার কাছে প্রকাশ করেননি নায়িকা। ডুবে ডুবে জল খাচ্ছিলেন। কিন্তু যখন সম্পর্কের কথা ফাঁস হয়ে যায়, তখন বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটে। এমনটা জানিয়েছেন নায়িকা নিজেই।

Advertisements

সম্প্রতি এক পডকাস্ট শোতে দেবের সঙ্গে প্রেম নিয়ে মনের কথা শেয়ার করেছেন রুক্মিনী। সেখানে সঞ্চালকের প্রশ্নে তিনি জানান, সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর মায়ের হাতে চড় খেতে হয়েছে। এ নিয়ে কটাক্ষও করা হয়।মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রুক্মিনী। এরপর ২০১৭ সালে দেব প্রযোজিত ও অভিনীত ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। প্রথম ছবিতেই এ জুটিকে সাদরে গ্রহণ করে দর্শক। তখন থেকেই তাদের প্রেমের চর্চা শুরু হয়।

এখন অনুরাগীদের প্রশ্ন, কবে সাত পাকে বাঁধা পড়বেন দেব-রুক্মিনী? তবে আপাতত বিয়ের পরিকল্পনা নেই তাদের। এভাবেই ভালো আছেন তারা। তাই প্রেমটাকেই উপভোগ করতে চান আরও কয়েক বছর।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gmyg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন