ধর্মঘটের মুখে হলিউড

- Advertisements -

হলিউডের অভিনেতা ইউনিয়নের নাম স্য়াগ-আফট্রা। প্রায় এক লাখ ষাট হাজার অভিনেতা এর সঙ্গে যুক্ত। তাদের দাবি, বেতনবৃদ্ধি করতে হবে, অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলিকে অভিনেতাদের বেশি টাকা দিতে হবে। সাধারণত কোনো ছবি বা সিরিয়াল যখন মার্কিন টেলিভিশনে দেখানো হয়, তখন সেই ছবির জনপ্রিয়তার উপর নির্ভর করে ইনসেনটিভ দেওয়া হয়। যা অভিনেতাদের রোজগারের একটি বড় জায়গা।

Advertisements

অভিযোগ, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো কোন ছবি কেমন চলছে, তার নির্দিষ্ট কোনো তথ্য ও ইনসেনটিভ দেওয়া হয় না। ইউনিয়নের দাবি, স্ট্রিমিং সংস্থাগুলিকেও সেই ইনসেনটিভ দিতে হবে। ইউনিয়নের অভিযোগ, এবিষয়ে স্টুডিও কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনার চেষ্টা করেছিল। কিন্তু স্টুডিও কর্তৃপক্ষ তাদের কথা শোনেননি। উপরন্তু তারা খবর ফাঁস করে দিয়েছে বাইরে। তাই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছে ইুনিয়ন। বুধবার রাতে সেই বৈঠক শুরু হয়েছে।

সব মিলিয়ে ধর্মঘটের মুখে হলিউড। এর আগে, গত মে মাস থেকে হলিউডের লেখকেরা ধর্মঘট শুরু করেছেন। সাড়ে এগারো হাজার লেখক একসঙ্গে ধর্মঘটে নেমেছেন। বেতনবৃদ্ধ-সহ একাধিক দাবি আছে তাদের। অভিনেতাদের বৈঠকে তাদের কথাও উঠবে বলে মনে করা হচ্ছে। ১৯৬০ সালের পর হলিউডে এমন ধর্মঘট হয়নি। ধর্মঘট চলতে থাকলে ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : ডয়চে ভেলে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hoc1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন