
বৃহস্পতিবার বিকেলে খোরশেদ আলম খসরু বলেন, মিমাংসার জন্য আমরা বসেছিলাম। আমরা দুই পক্ষের বক্তব্যই শুনেছি। যেটা বুঝতে পারছি যে সহসাই মিমাংসা হচ্ছে না। কেননা অসংখ্য অভিযোগ রয়েছে দুজনের। আবার আমাদের বসতে হবে।
১৫ মার্চ বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।
অভিযোগপত্র অনুযায়ী ২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান। সিনেমার শুটিং চলাকালে শাকিব খান যে ক্ষতিকর কাজগুলো করেছেন সেগুলো এই প্রযোজক অভিযোগে বিস্তারিত উল্লেখ করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dzg1