নতুন খবর দিলেন শুভ

- Advertisements -

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ দিলেন নতুন খবর। শুক্রবার (৩ মে) ছুটির দিনে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করলেন নতুন সিনেমা ‘নীলচক্র’র ফাস্টলুক পোস্টার।

প্রকাশিত ওই পোস্টারে দেখা গেছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভ। আর তার একপাশে অসংখ্য খবরের কাগজ। তবে সেগুলো ঝাপসা।

Advertisements

নতুন সিনেমা নিয়ে শুভ বলেন, নীলচক্র কি নীল হবে না রক্তের রঙ লাল হবে, সেটা দেখার অপেক্ষায়। শিগগিরই আসছে নীলচক্র।

‘নীলচক্র’ সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।

সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

Advertisements

প্রসঙ্গত, নীরবেই কাজ করতে ভালোবাসেন শুভ। তাইতো গতবছর শুটিং শুরুর আগে নতুন সিনেমার খবর দিলেও আর বেশি কিছু বলেননি এই অভিনেতা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mtqy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন