নতুন চমক দেখালেন প্রিয়াঙ্কা

- Advertisements -

নাসিম রুমি: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দ্য মিউজিক সেন্টারে অনুষ্ঠিত জমকালো ‘গোল্ড গালা ২০২৬’-এ বিশেষ সম্মাননা পেলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বৈশ্বিক সংস্কৃতি ও প্রতিনিধিত্বকে এগিয়ে নেয়ার স্বীকৃতিস্বরূপ তাকে প্রদান করা হয় মর্যাদাপূর্ণ গ্লোবাল ভ্যানগার্ড অনার। এই পুরস্কার সাধারণত এমন ব্যক্তিদের দেয়া হয় যারা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করেন এবং আন্তর্জাতিক বিনোদন জগতে প্রভাব রাখেন।

প্রিয়াঙ্কা গত দুই দশকের বেশি সময় ধরে বলিউড থেকে হলিউড দুই জগতেই নিজের অবস্থান শক্ত করেছেন। ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে তিনি প্রথম দক্ষিণ এশীয় অভিনেত্রী হিসেবে আমেরিকান নেটওয়ার্ক ড্রামায় মুখ্য চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে তিনি বিশ্বব্যাপী আরও শক্তিশালী উপস্থিতি তৈরি করেন।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও উদ্যোক্তা হিসেবেও প্রিয়াঙ্কা সফল। তার প্রযোজনা সংস্থা পার্পল পারকে পিকচার্স আঞ্চলিক ও স্বাধীন চলচ্চিত্রকে সমর্থন করে আসছে এবং নতুন নির্মাতাদের সামনে আনার কাজ করছে। ফ্যাশন, ব্যবসা এবং সামাজিক কাজ সব ক্ষেত্রেই তার প্রভাব আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যার প্রমাণ টাইম ১০০ ও ফোর্বস-এর মতো তালিকায় তার উপস্থিতি।

Advertisements

এই বিশেষ সন্ধ্যায় রেড কার্পেটে প্রিয়াঙ্কার লুক ছিল সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। তিনি পরেছিলেন এক ব্যতিক্রমী কউচার পোশাক, যা তৈরি করা হয়েছে প্রায় ২০ বছর পুরোনো একটি চিকনকারি শাড়ি দিয়ে। ডিজাইনার অমিত আগারওয়াল এবং স্টাইলিস্ট আমি প্যাটেল মিলে এই শাড়িকে রূপ দেন আধুনিক ভাস্কর্যধর্মী গাউনে, যেখানে ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের দারুণ সমন্বয় দেখা যায়। তিনি নতুন চমক দেখালেন।

পুরো পোশাকটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ছয় সপ্তাহ। নারীদের হাতে সূক্ষ্ম কারুকাজে তৈরি এমব্রয়ডারি ধাপে ধাপে নতুন রূপ পায়, এরপর অমিত আগারওয়ালের স্বতন্ত্র আর্কিটেকচারাল ডিজাইন ও গ্লাস বিড ডিটেইলিংয়ের মাধ্যমে গাউনটি সম্পূর্ণ হয়। এই পোশাকের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির একটি নেকলেস।

Advertisements

এই পোশাক শুধু ফ্যাশনের প্রদর্শনী ছিল না, বরং একটি বার্তাও বহন করেছিল ভারতীয় হস্তশিল্প ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরা। প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরেই নারীদের কারিগরি দক্ষতা ও ঐতিহ্যবাহী টেক্সটাইলকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার পক্ষে কাজ করে আসছেন।

এ বছরের গোল্ড গালার থিম ছিল ‘এ নিউ গোল্ড ওয়ার্ল্ড’, যেখানে সংস্কৃতি, নেতৃত্ব এবং বৈশ্বিক অগ্রগতিকে উদযাপন করা হয়। প্রিয়াঙ্কার পাশাপাশি এই আসরে সম্মাননা পান চার্লস মেলটন, জেট লি, সিমু লিউ এবং ইজে-ও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lkbc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন