নতুন জুটি সিয়াম: ইধিকা

- Advertisements -

নাসিম রুমি: সদ্যই রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। যেখানে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি। এরই মধ্যে এলো এই অভিনেতার নতুন আরও একটি সিনেমা ও তার নায়িকার খবর।

‘আন্ধার’-এর কাজ শেষ হওয়ার পর সিয়াম এখন প্রস্তুতি নিচ্ছেন আরও একটি নতুন ছবির জন্য, নাম ‘রাক্ষস’। ছবিটিকে ঘিরে কয়েকদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, বিশেষ করে নায়িকাদের নিয়ে। শুরুর দিকে প্রার্থনা ফারদিন দীঘি ও সাবিলা নূরের নাম আলোচনায় এসেছিল। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের এক ঘনিষ্ঠ সূত্র সদ্য গণমাধ্যমে জানিয়েছে, সিয়ামের ‘রাক্ষস’-এর নায়িকা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল!

Advertisements

ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। তার আগের সিনেমা ‘বরবাদ’-এর নায়িকা ছিলেন ইধিকা; এবার তিনি প্রথমবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন।

সিয়ামের নায়িকা হওয়ার প্রসঙ্গে ইধিকা পাল ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সিয়ামের বিপরীতে অভিনয় করবো এতে আমি আনন্দিত। তিনি আরও বলেন সিয়াম জনপ্রিয় নায়ক।

শোনা যাচ্ছে, চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’-এর শুটিং। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে ছবির কিছু অংশের চিত্রায়ণ।

Advertisements

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oy8k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন