নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘদিন পর আবারও পর্দায় আসছেন জনপ্রিয় তারকাদম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ফিরতি যাত্রায় তাদের বড় এবং ছোট-দুই পর্দাতেই দেখা যাবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তারকাজুটি জানিয়েছেন, নতুন একটি বিজ্ঞাপনের মাধ্যমে তারা পর্দায় ফিরছেন। এটি একটি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। সেবা হোল্ডিংস নামে এ প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি নির্মাণ করবেন হিরু খান।

শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে বলে জানান অনন্ত। অন্যদিকে মুক্তি প্রতীক্ষিত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও তারা ফিরছেন বলে জানিয়েছেন। মূলত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে গত দুই বছর কোনো সিনেমা মুক্তি দিতে পারেননি। অনন্ত বলেন, ‘২০২২ ও ২০২৩ সালে আমাদের সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর আমরা নতুন কোনো সিনেমা রিলিজ করতে পারিনি। এর প্রধান কারণ ছিল আমাদের ব্যবসায়িক ব্যস্ততা। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে সিনেমার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।’ চলতি বছর ‘নেত্রী’ নিয়ে ফিরবেন তারা।

এ সিনেমাটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে বলে অনন্ত জানান, সিনেমাটি বর্তমানে সেন্সর বোর্ডে জমা আছে। সেন্সর থেকে অনুমতি পাওয়ার পরপরই কোনো একটি বিশেষ উৎসবে এটি সারা দেশে মুক্তি দেওয়া হবে। এ সিনেমায় দক্ষিণ এশিয়ার রাজনীতি ও একজন নারী নেত্রীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে। এতে বর্ষা কেন্দ্রীয় চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন।

অনন্তকে দেখা যাবে তার বডিগার্ডের চরিত্রে। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক মেগা প্রজেক্ট ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার কাজও প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে। প্রযোজকের সঙ্গেও এটি নিয়ে বসবেন তিনি। পাশাপাশি পরিচালক মোহাম্মদ ইকবালের সঙ্গে ‘কিলহিম-টু’ সিনেমার শুটিংয়ের তারিখ নিয়েও আলোচনা চলছে, এটিও খুব শিগগির চূড়ান্ত হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6d6x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন