নাসিম রুমি: পুরান ঢাকার ছেলে নাজির বেগ শখের গায়ক হিসেবে এলাকায় নাম করেছিলেন। একসময় চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান এবং এহতেশামের সঙ্গে তার পরিচয় ঘটে। ১৯৬৭ সালে এহতেশাম ‘চকোরি’ নামে একটি ছবি নির্মাণ করবেন। এতে প্রথমে তখনকার জনপ্রিয় জুটি আজিম-সুজাতাকে কাস্ট করা হলো।
ছবির শুটিংও ৩০ ভাগ সম্পন্ন। কিন্তু এই জুটি তখন পশ্চিম পাকিস্তানের বিগ বাজেটের একটি ছবির প্রস্তাব পেয়ে ছবিটি থেকে সরে যান। এতে বিপাকে পড়লেন নির্মাতা। তখন নির্মাতা আজিজুর রহমানের পরামর্শে পরিচালক এহতেশাম নতুন মুখ নাজির বেগ ও রত্নাকে জুটি করে সেই ছবির কাজ শুরু করেন।
এতে নাজির বেগের নাম নাদিম ও রত্নার নাম দেন শাবানা। ছবিটি বাম্পার হিট হয়। ফলে সুপারস্টার বনে গেলেন নাদিম ও শাবানা।
