পছন্দের চকলেটের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন মিমি

- Advertisements -

গত বছরের ২০ ডিসেম্বর ৫৭ বছরে পা রাখেন নন্দিত নির্মাতা-অভিনেত্রী আফসানা মিমি। বিশেষ এই দিনটি বিশেষভাবে উদযাপন করেন তিনি। ছুটে যান ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে, সেখানে সেদিন যেসব শিশুর জন্ম হয়, তাদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন।

এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের কিছু অপ্রকাশিত সত্য সামনে আনেন মিমি। তিনি জানান, ‘মিমি’ চকলেট খেতে ভালোবাসতেন বলে সেটির সঙ্গে মিল রেখে নিজের নামটিও তার রাখা। বর্ণনা করলেন সেই মজার গল্পটিও।

Advertisements

বড় বোন অ্যানির সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছিল জুনি। ভালো নাম আফসানা করিম। বাবা ডাকতেন ‘মিম’ নামে। সেখান থেকে তিনি নিজের আগ্রহে ‘মিমি’ নামটি বেছে নিয়েছিলেন।

Advertisements

তাই তো মজার সুরে বললেন, আমি বোধহয় পৃথিবীর একমাত্র শিশু, যে কি না নিজের নাম নিজেই চূড়ান্ত করেছি!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a7el
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন