পৃথিবীতে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠতম উপহার মা: অপু বিশ্বাস

- Advertisements -

মায়ের ঋণ কখনও শোধ করা যায় না। তাই তো শিল্পী গানের ভাষায় বলেছেন, ‘মায়ের একধার দুধের দাম/ কাটিয়া গায়ের চাম/ পাপোস বানাইলে ঋণের শোধ হবে না।’ তবে প্রত্যেক সন্তানের কাছেই তার মায়ের স্থান এবং ভালোবাসা সব কিছুর উর্ধে।

‘বিশ্ব মা দিবস’। আর বিশেষ এই দিনে শ্রদ্ধাভরে সব মায়েদের স্মরণ করছেন তারকারা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাসও দিচ্ছেন তারা।

Advertisements

এ দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মা ও ছেলের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, পৃথিবীতে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠতম একটি উপহার মা। যার ডাকে আমার ঘুম ভাঙতো। যিনি আমার মুখের হাসি দেখার জন্য সব কিছু করতে পারতেন। মায়ের চেয়ে গভীর কোনো অনুভূতি নেই। পৃথিবীতে মা সন্তানের সবচেয়ে ভালো বন্ধু। মা দিবসে সব মায়ের প্রতি শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাস। হ্যাপি মাদার্স ডে।

Advertisements

ওই ছবিতে দেখা যায়, মাকে পরম আদরে জড়িয়ে আছেন অপু। সেই সঙ্গে অভিনেত্রীর একমাত্র সন্তান আব্রাম খান জয়ও চিত্রাঙ্কনের মাধ্যমে বিশেষ এই দিনে মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mvic
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন