প্রথমদিনেই ‘বাহুবলি’র রেকর্ড ভাঙল পাঠান

- Advertisements -

নাসিম রুমি: মুক্তির আগে থেকেই অনুমান করা যাচ্ছিল, বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ আয়ের রেকর্ড গড়বে। সেই অনুমানই বাস্তবে পরিণত হল। মুক্তির প্রথম দিনে শাহরুখের ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ আয় করেছে ৫০-৫১ কোটি রূপি। তবে ভাঙতে পারেনি ‘কেজিএফ টু’ এর রেকর্ড। প্রথম দিনে ‘কেজিএফ টু’ আয় করেছিল ৫২ কোটি রূপি।

Advertisements

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাঠান মুক্তির প্রথম দিনে হিন্দি ভার্সনে আয় করেছে ৫০-৫১ কোটি রূপি। এমনটা আগেই প্রত্যাশা করা হয়েছিল।’কর্মদিবসে মুক্তি পাওয়া ছবির ইতিহাসে পাঠানই সর্বোচ্চ ওপেনার বর্তমানে। এর আগে রেকর্ড ছিল রাজামৌলির ২০১৭ সালের ছবি ‘বাহুবলি টু’র দখলে। ‘বাহুবলি টু’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪১ কোটি রূপি।

২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের ঠিক একদিন আগে, ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। বুধবার হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পায় এই ছবি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে ছবি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ftoj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন