প্রদর্শনের অনুমতি পেল ঈদের পাঁচ সিনেমা

- Advertisements -

নাসিম রুমি: ঈদুল ফিতর উপলক্ষে বেশ কটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে কিছু সিনেমা সরে দাঁড়িয়েছে। চূড়ান্তভাবে পাঁচটি সিনেমা প্রদর্শনের অনুমতি পেয়েছে। ঈদের মাত্র চার দিন আগে অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সোমবার (১৬ মার্চ) বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুমতি পাওয়া সিনেমাগুলো হলো—রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’, রায়হান রাফীর ‘প্রেসার কুকার’ এবং তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে সিনেমাগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে এখন এগুলো মুক্তির চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।

‘দম’ সিনেমা ‘ইউ’ (সর্বসাধারণের জন্য উন্মুক্ত) গ্রেডে অনুমতি পেয়েছে। নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছেন, কোনো দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি ও ডলি জহুর।

অন্যদিকে ‘প্রেসার কুকার’ সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। রায়হান রাফীর এই সিনেমার বিশেষত্ব—এতে প্রচলিত নায়ককেন্দ্রিক গল্পের বাইরে চার অভিনেত্রীকে ঘিরে কাহিনি এগিয়েছে। অভিনয় করেছেন—শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পাশাপাশি রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম।

আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমাটিও মুক্তির অনুমতি পেয়েছে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন দিব্যেন্দু ভট্টাচার্য, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন লোকেশন ও শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিং হয়েছে।

ঈদের আরেক আলোচিত সিনেমা ‘রাক্ষস’ পেয়েছে ১৮+ (প্রাপ্তবয়স্ক) সার্টিফিকেট। এতে সিয়ামের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জিকে। প্রযোজক শাহরিন আক্তারের ভাষ্য অনুযায়ী, এটি এক ভিন্নধর্মী ‘ক্রেজি লাভ স্টোরি’, যেখানে প্রেমের পাশাপাশি রয়েছে পারিবারিক নাটকীয়তাও।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি সব বয়সি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে অভিনয় করেছেন—মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শরিফুল রাজ ও শ্যামল মাওলা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xrj3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন