প্লে-ব্যাকে ফিরলেন বাবু

- Advertisements -

নাসিম রুমি: অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সব মাধ্যমেই সরব হচ্ছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। এরইমধ্যে গানেও পত্যাবর্তন করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। ‘আমায় ভাসাইলি রে’ শিরোনামের বহুল প্রচলিত এই পল্লিগীতি নতুনভাবে ‘মাস্তুল’ সিনেমার প্রমোশনাল গান হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই গানেই কণ্ঠ দিয়েছিন বাবু।

Advertisements

লাবিক কামাল গৌরবের নতুন সংগীতায়োজনে তৈরি হওয়া এই গানটি প্রকাশের মধ্য দিয়েই চলতি মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতে যাচ্ছে। চলচ্চিত্রটি আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, সিনেমাটি মূলত নদীর ওপর ভেসে থাকা মানুষের যাপিত জীবন ও বিচ্ছিন্ন বাস্তবতার গল্প। তাই প্রচারের জন্য একটি নদীকেন্দ্রিক গান ব্যবহার করার পরিকল্পনা ছিল। নতুন গানের বিষয়টি মাথায় আসলেও এই কালজয়ী গানটির কথাই তার মাথায় আসছিল বারবার।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6g3o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন