বলিউডের অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং হৃতিক রোশন নাকি জোর পরিকল্পনা করছেন ‘ফাইটার ২’-এর।
এক সূত্রের দাবি, হৃতিক-সিদ্ধার্থের নাকি এই বিষয়ে কোনও আলোচনাই হয়নি। সহজ কথায়, পরিচালক সিদ্ধার্থ আনন্দ বা অভিনেতা হৃতিক রোশন কেউই এই সিক্যুয়েল নিয়ে কোনও কথা বলেননি। আরও এক সূত্র জানিয়েছেন, ফাইটার ২ নিয়ে যে কথা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
ফাইটার-এর সিক্যুয়েলের খবর না থাকলেও, হৃতিকের নতুন একটি আড্ডা এখন সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। হলিউড অভিনেতা রায়ান গসলিংয়ের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনে মেতেছিলেন হৃতিক। দুই তারকার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মহাকাশ, বিজ্ঞান এবং গল্প বলার ধরণ। রায়ান গসলিংয়ের সাম্প্রতিক সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’-র প্রশংসা করে ঋত্বিক তুলে আনেন নিজের কালজয়ী সিনেমা ‘কোই…মিল গায়া’-র প্রসঙ্গ। দুই তারকা একমত হন যে, বিজ্ঞানভিত্তিক সিনেমা বা সায়েন্স ফিকশন কীভাবে বিভিন্ন সংস্কৃতির দর্শকদের মন জয় করে নিতে পারে।
অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজক হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন হৃতিক। প্রাইম ভিডিওর নতুন থ্রিলার সিরিজ ‘স্টর্ম’-এর প্রযোজনায় থাকছেন তিনি। মুম্বাইয়ের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজের পরিচালক অজিতপাল সিং। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পার্বতী থিরুবোথু, আলায়া এফ, সৃষ্টি শ্রীবাস্তব, রমা শর্মা এবং সাবা আজাদ। ‘ওয়ার ২’-এর সাফল্যের পর এটি হৃতিকের প্রোডাকশন হাউসের অন্যতম বড় প্রজেক্ট হতে চলেছে এটি।
