বরিশালে মিমি চক্রবর্তী

- Advertisements -

ভারতের  সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী বৃহস্পতিবার সকালে সামাজিকমাধ্যমে তিনটি ছবি শেয়ার করেন। সেখানে একটি ছবিতে তাকে দেখা যায়, হেলিকপ্টারের সামনে দাঁড়ানো অবস্থায়। অনান্য ছবিতে হেলিকপ্টারের ভেতবে বসে পোজ দিয়েছেন এই নায়িকা।

মূলত বরিশালে অনুষ্ঠিত ‘জয় বাংলা’উৎসব। যেটার সঙ্গে যুক্ত রয়েছেন গান বাংলা চ্যানেলের কৌশিক হোসেন তাপস। তিনি মিমিকে কলকাতা থেকে নিয়ে এসেছেন।

জানা যায়, এদিন সকালের একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছেন মিমি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে, হেলিকপ্টারে সেখান সোজা বরিশালে চলে যান তিনি।

Advertisements

সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ‘জয় বাংলা’উৎসবের আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বরিশালে এসেছেন মিমি।

মিমি ছাড়াও ‘জয় বাংলা’ উৎসবে অংশ নিবেন গানবাংলার তাপস ও তার টিম ‘তাপস অ্যান্ড ফ্রেন্ডস’, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক ইমন, ফোক সম্রাজ্ঞী মমতাজ, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা।

Advertisements

আরো থাকছেন, ঐশি, চিশতী বাউল, দোলা, বালাম, আনিকা, পারভেজ এবং লুইপাসহ অনেকে।

জানা যায়, শিগগিরই দেশের অনান্য জেলায়ও ‘জয় বাংলা’উৎসব হওয়ার কথা রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4l9e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন