English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
- Advertisement -

‘বাবার সৃষ্টিগুলো চ্যানেলটির মাধ্যমে সংরক্ষিত থাকবে’

- Advertisements -

দেশবরেণ্য গীতিকবি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার। সংগীত নিয়ে বাবার দেখানো পথেই দীর্ঘ সময় ধরে এগিয়ে চলছেন তিনি। বর্তমানে প্রয়াত বাবার সুবিশাল সৃষ্টিকর্ম নিয়ে কাজ করে যাচ্ছেন দিঠি।

যদিও এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। তবে যুদ্ধের কারণে সংকট তৈরি না হলে দু’-তিনদিনের মধ্যেই দেশে ফিরবেন তিনি। আর ফিরেই তিনি মনোযোগ দেবেন গাজী মাজহারুল আনোয়ারের গান নিয়ে। দিঠি জানালেন, তার জন্য ১৭টি গান লিখে রেখে গেছেন তার বাবা।

সেই গানগুলো থেকে কয়েকটি গান ইতিমধ্যে কণ্ঠে তুলেছেন দিঠি। গাজী মাজহারুল আনোয়ারের নামেই একটি ইউটিউব চ্যানেলের সূচনা হবে, সেখান থেকে একটি গান প্রকাশের মাধ্যমেই। এই চ্যানেল নিয়েই দিঠির পরিকল্পনা অনেক। তিনি এ চ্যানেলের মাধ্যমে তার বাবার জীবন, কাজ ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান। দিঠি বলেন, বাবার যে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ার। সেটা নিয়ে কাজ করলে সারা জীবনেও শেষ হবে না। বাবার সৃষ্টিগুলো এই চ্যানেলের মাধ্যমে সংরক্ষিত থাকবে। পাশাপাশি তার পুরনো গানগুলোও নতুন সংগীতায়োজনে প্রকাশের ইচ্ছা রয়েছে। আরও নানা কিছু করার রয়েছে এ চ্যানেল নিয়ে। দেশে ফিরেই সেগুলো নিয়ে কাজ করবো। আশা করছি, ঈদেই অন্তত বাবার লেখা আমার গাওয়া অন্তত একটি গান প্রকাশের মাধ্যমে চ্যানেলটির সূচনা করা।

এদিকে, দিঠির দুই ছেলে আদিয়ান ও আকিব। তারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। তাদের জন্যই মূলত যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। কথায় কথায় দিঠি জানালেন, তার বড় ছেলে আদিয়ানের মিউজিকের প্রতি ঝোঁক রয়েছে। নিজে নিজে কম্পোজিশন করারও চেষ্টা করেন তিনি। আর দুই ছেলেই নানা গাজী মাজহারুল আনোয়ার ও মা দিঠি আনোয়ারকে নিয়ে গর্ব করেন। দিঠি বলেন, ওরা যখন দেশের স্কুলে পড়তো তখন বাবা ও আমাকে সবাই চিনতো। আমাদের কথা বলতো। এটা শুনে ওরা খুব গর্ব বোধ করতো। আদিয়ানের মিউজিকের প্রতি আলাদা টান রয়েছে। হয়তো ভবিষ্যতে সে মিউজিকে আসলেও আসতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d3km
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন