বাসায় ফিরেছেন জাহিদ হাসান

- Advertisements -

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ক্রমেই তার শরীরের উন্নতি হচ্ছে। আজ (১৪ জুন) জাহিদ হাসান এ কথা জানিয়েছেন।

জাহিদ হাসান বলেন, ‘এখন আমি আগের চেয়ে বেশ ভালো আছি। গত পরশু দিন রাতে (১২ জুন) বাসায় ফিরেছি। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সবাই আমার জন্য দোয়া চাইছি।’

Advertisements

গত ৯ জুন জাহিদ হাসানের ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। চারদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

Advertisements

এবারের ঈদে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nnfb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন