‘বিগ বস’ ভালো মানুষের জন্য নয়, কেন বললেন আফসানা

- Advertisements -

বলিউডের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ এর গানে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছেন সংগীতমিল্পী আফসানা খান। গান নিয়ে আলোচনার মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসছেলেন তিনি।

এই শিল্পী জানিয়েছেন, রিয়েলিটি শো ‘বিগ বস’-এ আর ফিরতে চান না তিনি। তার ভাষায়, ‘এই শো ভালো মানুষের জন্য তৈরি নয়।’

এক সাক্ষাৎকারে আফসানা বলেন, তিনি ভবিষ্যতে কোনো রিয়েলিটি শোতে অংশ নিতে আগ্রহী নন। তবে গানের প্রচারণার জন্য অতিথি হিসেবে যেতে আপত্তি নেই।

২০২১ সালে সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ১৫’–এ অংশ নিয়েছিলেন আফসানা। শো চলাকালে সহ-প্রতিযোগীদের সঙ্গে বিরোধের জেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে তাকে শো থেকে বের করে দেওয়া হয়।

এদিকে, নির্মাতা আদিত্য ধর ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’–এ গান গেয়ে নতুন করে জনপ্রিয়তা পেয়েছেন আফসানা। সঙ্গীত পরিচালক শাশ্বত সাচদেব–এর সঙ্গে কাজ করে ‘নাল নাচনা’ ও ‘রাং দে লাল’ গান দুটি ব্যাপক সাড়া ফেলেছে।

আফসানার ভাষ্য, ক্যারিয়ারের শুরুতে সুযোগ পেলেও একটি গান বাদ পড়ে যাওয়ার হতাশা ছিল। তবে পরবর্তীতে সেই নির্মাতার হাত ধরেই বড় সুযোগ পান তিনি।

উল্লেখ্য, শিল্পা শেঠি–অভিনীত ‘সুখী’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন আফসানা খান। এরপর একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়ে ধীরে ধীরে নিজের অবস্থান পোক্ত করছেন এই গায়িকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zhyq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন