বিচ্ছেদ জল্পনা মিথ্যা প্রমাণ করতে সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে কানে ঐশ্বরিয়া

- Advertisements -

নাসিম রুমি: পরনে দুধসাদা ও সোনালির মিশেলে তৈরি ডিজাইনার শাড়ি। গলায় রুবি পাথরের হার। কানের মঞ্চে বরাবরের মতো এবারও চোখ ধাঁধানো রূপে ঐশ্বরিয়া। তবে সাজপোশাক নয়, এবার নজর কাড়ল অন্য কিছু। আর তা হলো মাথা ভর্তি সিঁদুর।

বি-টাউনের অলিগলিতে কান পাতলেই শোনা যায়, ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ জল্পনা। তারই মাঝে মাথা ভর্তি সিঁদুর পরে আন্তর্জাতিক মঞ্চে অভিনেত্রীর উপস্থিতি যেন নিন্দুকদের যোগ্য জবাব ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছেন অনেকে।

Advertisements

এদিন কানের মঞ্চে গাড়ি থেকে নামামাত্রই অনুরাগীরা ঐশ্বরিয়াকে দেখে চিৎকার করে ওঠেন। তাকে ডাকতে শুরু করেন। হাসিমুখে হাত নাড়িয়ে দর্শকদের ডাকে সাড়া দেন বচ্চন পরিবারের পুত্রবধূ।

কানের মঞ্চে একাধিকবারই দেখা গেছে ঐশ্বরিয়াকে। তবে সিঁথিতে সিঁদুর পরে দেখা যায়নি এর আগে। বিচ্ছেদ জল্পনার মাঝে ভারতীয় বধূবেশে ঐশ্বরিয়াকে দেখে যেন খানিকটা চমকেই যান অনুরাগীরা।

শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন হিন্দু ভারতীয় নারীরা। অভিনেত্রী সিঁদুর পরে কানের মঞ্চে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিষেকের সঙ্গে দাম্পত্য সম্পর্কে মোটেও ভাটার টান নয়। বরং প্রেমের জোয়ারেই ভাসছেন তারা।

Advertisements

ঐশ্বরিয়ার এই রূপ দেখে মুগ্ধ নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। সকলেই তার রূপের সঙ্গে বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uhtn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন