বিয়ের দুই মাস পরই মা হতে যাওয়ার ঘোষণা এমির

- Advertisements -

নাসিম রুমি: বিয়ের দুই মাসেই সুখবর দিলেন এমি জ্যাকসন। দক্ষিণি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ব্রিটিশ এই তারকা জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন।

দুই মাস আগে ‘গসিপ গার্ল’ অভিনেতা এড ওয়েস্টউইকে বিয়ে করেন তিনি।

বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সুসংবাদ সবার সঙ্গে ভাগ করে নেন তারা।

তবে এটাই প্রথমবার নয়, এমি এর আগেও সন্তানের মা হয়েছেন।

Advertisements

২০১৯ সালে প্রথমবার মা হয়েছিলেন এমি।

তার প্রথম সন্তান আন্দ্রেয়াসের বয়স এখন পাঁচ। প্রথম স্বামী জর্জ ও অভিনেত্রীর বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালে।

এর পর থেকে পুত্রসন্তানকে নিয়ে একা থাকতে শুরু করেছিলেন অভিনেত্রী।

বিবাহবিচ্ছেদের এক বছর পর অর্থাৎ ২০২২ সালে এড ওয়েস্টউইকের সঙ্গে সম্পর্কে জড়ান এমি। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডে বাগদান সেরেছিলেন তারা। এরপর গেল আগস্টে ইতালিতে বিয়ের পর্ব সারেন এই জুটি।

Advertisements

এমি জ্যাকনস জন্মসূত্রে ব্রিটিশ, তবে বলিউড ও দক্ষিণি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এমি। ২০১২ সালে ‘এক দিওয়ানা থা’ সিনেমার দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন তিনি।

এদিকে হলিউডের পরিচিত অভিনেতা এড ওয়েস্টউইক। ২০০৬ সালে ‘চিলড্রেন অব মেন’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ‘গসিপ গার্লে’ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/j0lz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন