‘বিশ্বসুন্দরী’র গান ২ কোটি পেরিয়ে ৩ কোটির পথে

- Advertisements -

‘রাতের সব তারা আছে দিনের গভীরে/ বুকের মাঝে মন যেখানে, রাখব তোকে সেখানে/ তুই কি আমার হবি রে’-মুক্তি প্রতীক্ষিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের এই গানটি সম্প্রতি ২ কোটির ক্লাবে প্রবেশ করেছে। চলচ্চিত্রের সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি দর্শকরা দেখেছেন ২ কোটি ২ লক্ষ বারেরও বেশি।
এছাড়াও পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয়েছে ৮৭ লক্ষ বার। সব মিলিয়ে প্রায় ২ কোটি ৯০ লক্ষবার দেখা এই গানটি খুব শিগগীরই ৩ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে আশাবাদী গান সংশ্লিষ্টরা। গত ৫ ডিসেম্বর অনলাইনে অবমুক্ত হওয়া এ গানটি প্রকাশের প্রায় ১০ মাস পর এই মাইলফলক অর্জন করেছে। কবির বকুল-এর লেখা, ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে এ গানটি জনপ্রিয় জুটি ইমরান-কনা’র গাওয়া।
পরীমনি ও সিয়াম আহমেদ অভিনীত এই গানটির নৃত্য পরিচালনায় ছিলেন সুমন রহমান, চিত্রগ্রহণে খায়ের খন্দকার, সম্পাদনায় ইকবাল কবীর জুয়েল। পাঁচ দিনে ধারণ করা এ গানের চিত্রধারণ হয়েছে বান্দরবানের নীলগিরি থেকে শুরু করে কক্সবাজার, ঢাকা সহ দেশের বিভিন্ন মনোরম জায়গায়।
সবকিছু ঠিক থাকলে চয়নিকা চৌধুরী পরিচালিত এবং পরী-সিয়াম জুটির ১ম ছবি ‘বিশ্বসুন্দরী’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে আসছে বিজয় দিবসের সপ্তাহে-তেমনটিই জানিয়েছেন প্রযোজক সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু। এ ছবিতে পরীমনি-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, খালেদ হোসেন সুজন, সীমান্ত সহ আরো অনেকে।
 

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hlgt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন