English

20 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
- Advertisement -

ভোটের মাঠে ‘ম্যাডাম ফুলি’

- Advertisements -

আর মাত্র দুই দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে যখন প্রচারণার উত্তাপ, ঠিক তখনই বিএনপির নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেল ‘ম্যাডাম ফুলি’খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা শিমলাকে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে নামেন দেশের বেশ ক’জন তারকা শিল্পী। এ সময় শিমলার সঙ্গে ছিলেন সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদসহ অনেকে।

প্রচারণাকালে শিল্পীরা পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন তারা।

এ সময় নায়িকা শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।’

উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন শিমলা। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর দর্শকদের তিনি উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় সিনেমা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i7v7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন