মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘দ্য ডিপ্লোম্যাট’, মর্মাহত জন আব্রাহাম

- Advertisements -

গত মাসে বলিউড ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’ মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলে ভারতের বক্স অফিসে। তবে মধ্যপ্রাচ্যে সিনেমাটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিযোগ ওঠে, ছবিটি উগ্রবাদী ও পাকিস্তান বিরোধী। এবার সে প্রসঙ্গে মুখ খুলেছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম, সঙ্গে দুঃখও প্রকাশ করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিশেষ করে ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে জন আব্রাহাম অভিনীত এই সিনেমা। কিন্তু ভারত এবং পাশ্চাত্য দেশে সিনেমাটির জয়জয়কার হলেও মধ্যপ্রাচ্যের সিনেমাটি দেখানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর তা নিয়ে দুঃখ প্রকাশ করেন আব্রাহাম।

Advertisements

জন বলেন, ‘এই ছবিটি কোনো জঙ্গিবাদের ওপর নির্ভর করে তৈরি করা হয়নি। রীতেশ শাহ একটি অসাধারণ স্ক্রিপ্ট লিখেছেন, কিন্তু পরিচালক শিবম নায়ারের কৃতিত্বও কিছু কম নয়। এই সিনেমায় কোনো দেশকে ভালো দেখাতে গিয়ে অন্য কোনো দেশকে ছোট করা হয়নি।’

জন বলেন, ‘সিনেমাটি তৈরি করার আগে শিবম এবং আমি দুজনেই ঠিক করেছিলাম এটি কোনও উগ্রবাদী ছবি হবে না। আমরা খুব হালকা সীমারেখা তৈরি করেছিলাম যাতে এই সিনেমাটি দেখে কেউ কষ্ট না পান। প্রত্যেক দেশেই ভালো এবং খারাপ মানুষ থাকে, কিন্তু কোনও দেশকে এখানে ছোট করা হয়নি।’

Advertisements

মধ্যপ্রাচ্য সিনেমাটি নিষিদ্ধ হওয়া নিয়ে মর্মাহত জন। নায়ক বলেন, ‘এটি কোনো পাকিস্তান বিরোধী সিনেমা নয়। এই সিনেমায় আমরা দেখিয়েছি পাকিস্তানের বিচার ব্যবস্থা কতটা সৎ। একজন সৎ পাকিস্তানি আইনজীবী এবং একজন সৎ পাকিস্তানি বিচারপতিকে আমরা দেখিয়েছি। শুধু তাই নয়, সীমান্তে টহলদারি পুলিশও সৎ ছিলেন এই সিনেমায়। যাদের দেখানো হয়েছে তারা সকলেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, তাই এই সিনেমাটি নিয়ে আপত্তি তোলার কোনো কারণ নেই।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/41u2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন