মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী রাগীনিকে গ্রেপ্তার

- Advertisements -

মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতের অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে। বেঙ্গালুরু থেকে রাগিনীকে গ্রেপ্তার করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। শুক্রবার সকালে রাগিনীকে গ্রেপ্তারের পর টানা ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
জানা গেছে, গতকাল শুক্রবার সকালে বেঙ্গালুরু থেকে রাগিনীকে গ্রেপ্তারের পর সেখানে শুরু হয় অভিযান। এ সময় রাগিনীর বাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক। রাগিনীর ল্যাপটপ এবং মোবাইলও জব্দ করেন সিসিবির কর্মকর্তারা। সেই সঙ্গে কন্নড় অভিনেত্রীর গাড়িতেও চলে জোর তল্লাশি।
প্রসঙ্গত, কন্নড় অভিনেত্রীকে গত বুধবার সমন পাঠায় সিসিবি। এরপরই তাঁর বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক।
রাগিনীকে গ্রেপ্তারের পর উঠে আসে রাহুল এবং বীরেন খান্না নামে আরও দুজনের নাম। তবে মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় আর রবিশঙ্কর নামে আরও এক ব্যক্তিকে।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pfvo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন