মারাঠি অভিনেতা তুষারের মরদেহ উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ

- Advertisements -

ভারতের মারাঠি বিনোদন জগতের পরিচিত মুখ তুষার ঘাদিগাঁওকর আর নেই। মাত্র ৩২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। তাঁর মৃত্যুকে ঘিরে শুরু থেকেই রহস্য থাকলেও প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে গোরেগাঁও পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, শুক্রবার (২০ জুন) মুম্বাইয়ের গোরেগাঁও পশ্চিম এলাকার একটি ভাড়া বাসা থেকে অভিনেতার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়।

Advertisements

তদন্তে উঠে আসে, দীর্ঘদিন কাজ না পাওয়ায় তুষার ছিলেন চরম মানসিক চাপ ও হতাশায়। মানসিক অস্থিরতা থেকে তিনি নিয়মিত মদ্যপান করতেন বলেও জানায় পুলিশ।

কিন্তু ঘটনার দিন নিজ ফ্ল্যাটে অতিরিক্ত মদ পান করেন তুষার। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর পর অভিনেতার লাশ মাটিতে লুটিয়ে পড়ে।

পুলিশ তুষারের মরদেহ উদ্ধার করে দ্রুত ট্রমা কেয়ার হাসপাতালে পাঠায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে অভিনেতাকে মৃত ঘোষণা করেন।

Advertisements

একাধারে মারাঠি সিনেমা, টিভি সিরিয়াল ও থিয়েটারে দুর্দান্ত অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে ওঠেন তুষার ঘাদিগাঁওকর। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও জড়িত ছিলেন। মারাঠি সংগীত নাটক ‘সংগত বিবত আখ্যান’-এরও অংশ ছিলেন। নিজ ব্যানারে ‘ঘণ্টা নাদ’ প্রোডাকশনের অধীনে মিউজিক ভিডিও প্রযোজনাও করতেন এ অভিনেতা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lcxe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন