যে কারণে আজও ‘নিঃসন্তান’ অভিনেত্রী অরুণা ইরানি

- Advertisements -
বলিউডের একসময়ের লাস্যময়ী অভিনেত্রী অরুণা ইরানি। সত্তরের দশকে ক্যাবারে নৃত্যে পারদর্শী এ অভিনেত্রী পর্দায় ছিলেন অনবদ্য। পরবর্তীকালে বয়স বাড়ার সঙ্গে অরুণা ইরানিকে একাধিক নায়কের মায়ের চরিত্রে দেখা গিয়েছে। বলিউডের জনপ্রিয় মা হিসেবেই খ্যাতি কুড়ান এ অভিনেত্রী।
তবে পর্দায় মমতাময়ী মা হলেও বাস্তব জীবনে মাতৃত্বের স্বাদ পাননি অরুণা। 
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অরুণা ইরানি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা ফাঁস করেছেন। অরুণা ১৯৯০ সালে চলচ্চিত্র নির্মাতা কুকু কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে বিখ্যাত কমেডিয়ান মেহমুদের সঙ্গেও জড়িয়েছিল অরুণার নাম।
তবে মেহমুদ ইতিমধ্যে বিবাহিত ছিলেন এবং তাঁর স্ত্রী চাননি যে তিনি অরুণার সঙ্গে কাজ করুক। অরুণা চেয়েছিলেন মেহমুদ তাকে বিয়ে করুক, কিন্তু যখন তা সম্ভব হয়নি তখন দুজনের সম্পর্ক ভেঙে যায়। এরপর অরুণার জীবনে এলেও আগে থেকেই বিবাহিত ছিলেন কুকু কোহলি। এমন পরিস্থিতিতে আটকে যাওয়ার পর কিভাবে একজন বিবাহিত পুরুষের প্রেমে পড়লেন অরুণা। জানালেন নিজের মুখেই। 

 

অভিনেত্রী বলেন, ‘অনেক সময় একজন মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ে এবং কারো সঙ্গে হৃদয় জড়িয়ে থাকে। সেই সময় আপনি কেবল আজকের সুখ দেখেন, কালকের দুঃখ দেখেন না।’

Advertisements
অরুণা আরো জানান যে তিনি কুকু ছাড়া অন্য কাউকে বিয়ে করার চেষ্টা করেছিলেন, যাতে কুকু তার পরিবারে সুখী হতে পারে। কিন্তু কুকু তাকে যেতে দেননি।
অরুণা ও কুকুর বিয়ের পরও তিনি মা হওয়ার সিদ্ধান্ত নেননি। এর কারণ ব্যাখ্যা করে অরুণা জানান, তিনি নিজেও বাবার দ্বিতীয় ঘরের সংসার থেকে এসেছেন এবং ছোটবেলায় সবার সামনে বাবাকে ‘বাবা’ বলে ডাকতে পারতেন না। তিনি এই জিনিসটি মোটেও পছন্দ করতেন না এবং তিনি চাইতেন না যে তার সন্তানরা এই জাতীয় সমস্যার মধ্য দিয়ে যাক। যেহেতু তিনি নিজেও কুকুর দ্বিতীয় স্ত্রী। 

অভিনেত্রী আরো বলেন, যদি সন্তান থাকে এবং তারা যদি তাদের বাবাকে খোঁজে তাহলে হয়তো সম্পর্কের মধ্যে ফাটল ধরবে। অরুণা স্পষ্ট জানিয়ে দেন, সন্তান না থাকলেও তিনি সুখী, কারণ তিনি চাইতেন না তার সন্তানরা সমাজের কথা শুনুক বা একাকিত্ব বোধ করুক।

Advertisements
অরুণা ইরানি হিন্দি, কন্নড়, মারাঠি ও গুজরাটি ভাষায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাকে অধিকাংশ ক্ষেত্রে পার্শ্বচরিত্রাভিনেত্রী হিসেবে দেখা যায়। তিনি ‘পেট প্যায়ার অউর পাপ’ (১৯৮৪) ও ‘বেটা’ (১৯৯২) চলচ্চিত্রে অভিনয় করে দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। ক্যারিয়ারে মোট দশবার পার্শ্ব-অভিনেত্রী বিভাগে বিভাগে মনোনয়ন লাভ করেছেন অরুণা, যা এই বিভাগে সর্বাধিক মনোনয়নের রেকর্ড। ২০১২ সালে ৫৭তম ফিল্মফেয়ার অনুষ্ঠানে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। বর্তমানে অভিনয় থেকে নিজেকে দূরেই রেখেছেন এ গুণী অভিনেত্রী।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ksgl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন