রজনীকান্তের নায়িকা বিদ্যা বালান

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে চলেছে বিদ্যা বালানের। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি, এমনটাই গুঞ্জন।

ভারতীয় গণমাধ্যম বলছে, তামিল ছবি ‘জেলার-২’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বিদ্যা বালানকে। ছবিতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে।

এই ছবিতে খল চরিত্রে থাকবেন মিঠুন।

Advertisements

নেলসন দিলীপ কুমারের পরিচালনায় একই সঙ্গে এই ছবিতে রয়েছেন রজনীকান্তও। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে এই প্রথম অভিনয় করছেন।

এই মুহূর্তে চেন্নাইয়ে চলছে ছবিটির শুটিং।

এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে গোয়াতে। জানুয়ারি মাসে হবে ছবির পোস্ট প্রডাকশনের কাজ।

কেরালার মেয়ে বিদ্যা বালান অভিনয় করেছেন টলিউড ও বলিউডের একাধিক ছবিতে। বাংলা ভাষা ও বাঙালির প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা।

Advertisements

এর আগে ২০১৯ সালে ‘নেরকোণ্ডা পারবাই’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, তবে দক্ষিণ ভারতের মেয়ে হয়ে সেভাবে কখনোই কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। ‘জেলার-২’ ছবির হাত ধরেই অভিষেক হচ্ছে বিদ্যার।

সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন বড়পর্দায় মুক্তি পারে এই ছবি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ao1f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন